নিরাপদ ও যত্নশীল খৎনা / সারকামসেশন সার্ভিস আপনার সন্তানের জন্য কেন গুরুত্বপূর্ণ?
খৎনা বা সারকামসেশন আপনার সন্তানের নিরাপদ ও ভবিষ্যৎ সুস্থ জীবনের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারন এটি পুরুষ জাতিকে অনেক জটিল রোগ ও স্বাস্থ্য সমস্যা থেকে রক্ষা করে এবং দাম্পত্য জীবনে অনেক গুরুত্ব বহন করে।
খতনা করানোর আগে যেসব গুরুত্বপূর্ণ বিষয় জানা প্রয়োজন—এই ভিডিওতে তাই তুলে ধরা হয়েছে।
নিরাপদ, সঠিক ও ব্যথাহীন খতনা নিশ্চিত করতে কী বিষয়গুলো বিবেচনা করবেন, কোন ডাক্তার দেখাতে হবে এবং আধুনিক পদ্ধতিগুলো কী—সবই জানতে পুরো ভিডিওটি দেখুন।
আমাদের দক্ষ ডাক্তার এবং অভিজ্ঞ মেডিকেল টিমের সংক্ষিপ্ত বর্ণনা
আমাদের দক্ষ ডাক্তার এবং অভিজ্ঞ মেডিকেল টিম সব সময়ই নিশ্চিত করে আপনার আদরের সন্তানের সর্বোচ্চ সুরক্ষা ও যত্ন। সকল পদ্ধতির খৎনা বা সারকামসেশনে দীর্ঘ বছরের বাস্তব অভিজ্ঞতা আমাদের টিমকে সমৃদ্ধ করেছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সেলাই-ব্যান্ডেজবিহীন, ব্যথামুক্ত, রক্তপাতহীন, আরামদায়ক এবং বিশ্বমানের নিরাপদ খৎনা করানোর। আমরা সর্বদা ডিভাইসসহ উন্নতমানের সকল যন্ত্রপাতি ব্যবহার করে থাকি।
বড়দের বা অন্যান্য ধর্মালম্বীদের খৎনা সম্পর্কে আলোকপাত
জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষের এই যুগেও অনেকেই মনে করেন, খৎনা বা সারকামসেশন কেবল মুসলিমদের একটি ধর্মীয় রীতি। প্রকৃতপক্ষে এটি একটি ভুল ধারণা। খৎনা বা সারকামসেশন হলো মেডিকেল সাইন্স স্বীকৃত একটি স্বাস্থ্যসম্মত পদ্ধতি, যা পুরুষের যৌন স্বাস্থ্য সুরক্ষিত রাখে এবং অনেক রোগব্যাধি থেকে মুক্তি দেয় — যেমন যৌন সংক্রমণ (HIV, HPV), মূত্রনালীর সংক্রমণ, ফাইমোসিস ইত্যাদি। সর্বোপরি, একজন পুরুষের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দাম্পত্য জীবনে যৌন অনুভূতি বজায় রাখার ক্ষেত্রে সারকামসেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যত্নসহকারে বড়দের সারকামসেশনও করে থাকি, এক্ষেত্রে বিশ্রামের কোন প্রয়োজন হয় না।
খৎনা বা সারকামসেশন করানোর ক্ষেত্রে সতর্কতা
সম্মানিত সচেতন অভিভাবকবৃন্দ মনে রাখবেন, আপনার সন্তানকে জীবনে একবারই খৎনা করাবেন আর এতে যদি চিকিৎকের অনভিজ্ঞতার কারণে স্কিন কম-বেশি কেটে যায়/শুকানোর পরবর্তীতে আউটলুক সুন্দর না হয় অথবা অসতর্কতার কারণে অন্য কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ জীবন অন্ধকার হয়ে যেতে পারে।
এছাড়াও খত্না একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থা, যেখানে অপারেশনের পরেও শিশুর বয়স, ওজন, মেডিকেল হিস্ট্রি অনুযায়ী সঠিক ওষুধ এবং তার মাত্রা নির্ধারণ প্রয়োজন হয় — যা একজন দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক ছাড়া সম্ভব নয়।
তাই খরচ কম/বেশি চিন্তা না করে আপনার সন্তানের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে যাচাই-বাছাই করে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ঝুকিমুক্ত/নিরাপদ খৎনা করালে অবশেষে আপনার সন্তানের মুখে দেখতে পাবেন নির্মল হাসি এবং আপনি থাকবেন দুশ্চিন্তামুক্ত।
সার্ভিসের সুবিধাসমূহ:
শিশু-বান্ধব নিরাপদ খত্না পদ্ধতি
সেলাই, ব্যান্ডেজ ও ব্যথামুক্ত
রক্তপাতহীন এবং দ্রুত আরোগ্য হয়
শতভাগ ইসলামী শরিয়াহসম্মত
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং US FDA স্বীকৃত
চলাফেরা স্বাভাবিক থাকে, সব বয়সে প্ৰযোজ্য
কাস্টমার রিভিউ:টেক্সট ফটো / ভিডিও
FAQ (সচরাচর জিজ্ঞাসা):
সারকামসেশন কখন করা উচিত?
খৎনা বা সারকামসেশন যত কম বয়সে করানো যায় বাচ্চার জন্য ততই মঙ্গল, আর এই ডিভাইস পদ্ধতি জিরো থেকে এডাল্ট সবার জন্য প্রযোয্য
এই পদ্ধতিতে খৎনা করাতে কতক্ষণ সময় লাগে?
এই পদ্ধতিতে খৎনা করাতে ৫/৭ মিনিট সময় লাগে (+/-)
আরোগ্য হতে কতদিন সময় লাগে?
৩ দিনের মধ্যেই শুকিয়ে যায় আর ডেমেইজ স্ক্রিন/শুকানো স্কারটা যার যার শারীরিক অবস্থা এবং যত্নের উপর নির্ভর করে, তথাকথিত নিয়মে পরিষ্কার হয়ে যায়।
বাচ্চার পেনিস ফুটানো নেই, এতে করণীয় কী?
পেনিস ফুটানো নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, অনেক বাচ্চাদেরই এ সমস্যা থাকে। এটি আমরা বিশেষ টেকনিক অবলম্বন করে ফুটিয়ে খৎনা সম্পূর্ন করাই
অজ্ঞান করানো হয় কিনা?
এই পদ্ধতিতে অজ্ঞান করার কোন প্রয়োজন হয় না। আমরা শুধু মাত্র লোকাল স্প্রে দিয়ে বেবি নিভেলের মাধ্যমে লিভোবেন ব্যবহার করে বাচ্চার পেনিসটাকে অবশ করে নেই
বাচ্চার প্রস্রাব আটকে-আটকে আসে, এজন্য কী করব?
বাচ্চার প্রস্রাব আটকে-আটকে আসে এর সর্বোত্তম সমাধান খৎনা করিয়ে দেওয়া
খৎনা পরবর্তীতে কোন অসুবিধা হবে কিনা? হলে কি করবো?
এই পদ্ধতিতে খৎনা পরবর্তী তেমন কোন সমস্যা বা জটিলতা সৃষ্টি হয় না। এরপরেও যদি সুস্থ হওয়া পর্যন্ত কোন অনাকাঙ্খিত অসুবিধা হয় সে ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পাশে পাবেন
কোন দেশী প্রযুক্তি/কোন ডিভাইস ব্যাবহার করেন?
অ্যালিস ক্ল্যাম্প ডিভাইস কসমেটিক সারকামসেশন এটি একটি ইউরোপিয়ান তুর্কি পদ্ধতি। আর আমরা সব সময় অরিজিনাল
তুকি ডিভাইস ব্যবহার করি
বাচ্চা কান্না-কাটি করবে কিনা?
বাচ্চার কান্না-কাটি করা/না করার বিষয়টি নির্ভর করে বাচ্চার সহনশীলতার ওপর
খৎনা করানোর সময় অবিভাবকদের থাকতে দেয়া হবে কিনা?
অবিভাবকদের সাথে রেখেই আমরা খৎনা করাই